কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ভিজিএফে চালের পরিবর্তে গম

 

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সরকারী খাদ্যগুদামে পর্যাপ্ত পরিমান চাল মজুদ না থাকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এবার ভিজিএফ কার্ডে চালের পরিবর্তে বিনামূল্যে দরিদ্র ও অতিদরিদ্র মানুষদের মাঝে গম বিতরন করবে সরকার। ঈদের আগেই নীলফামারী জেলার চার লাখ ৪ হাজার ৩১৫ জনকে দশ কেজি করে চালের পরিবর্তে ১৩ কেজি ২৭২ গ্রাম করে গম দেয়া হবে।
এ জন্য গতকাল  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ জেলার সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পত্র প্রেরণ করা হয়েছে।
নীলফামারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দফতর সূত্র জানায়, এর আগে নীলফামারী জেলার ছয় উপজেলায় ভিজিএফের কার্ডে ৪ লাখ ৪৩১৫ জনের মাঝে ৪০৪৩.১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। স্থানীয় সরকারী ৭টি খাদ্য গুদামে চালের মজুদ রয়েছে প্রায় দুই হাজার ৫০০ মেট্রিকটন। ফলে ভিজিএফের বরাদ্দকৃত চাল সে পরিমানে মজুদ নেই। চাল মজুদ না থাকায় কার্ডধারীরা ১০ কেজি করে চালের পরিবর্তে  বিনামূল্যে ১৩ কেজি ২৭২ গ্রাম করে গম পাবে। এ জন্য ৪০৪৩.১৬০ মেট্রিক টন চালের পরিবর্তে ৫৩৬৬.৮১ মেট্রিকটন গম বরাদ্দ দেয়া হয়েছে। যা ঈদের আগেই কার্ডধারীদের মাঝে বিতরন করা হবে।
বিষয়টি সাংবাদিকদের কাজে  নিশ্চিত করেছে জেলা খাদ্য অধিদপ্তরের জেলা কর্মকর্তা সাইফুল ইসলাম ও জেলা ও ত্রাণ পুণর্বাসন কর্মকর্তা এ, টি, এম আখতারুজ্জামান।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…