কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চিরিরবন্দরে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৭ উদযাপন

 

 

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কন্যা শিশুর জাগরণ-আনবে দেশে উন্নয়ন’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুর চিরিরবন্দরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়। এ সভার আয়োজন করে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো: আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবাইদুর রহমান প্রমুখ।

এ সময় নির্বাহী কর্মকর্তা উপস্থিত শিক্ষার্থী ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, সময়ের পরিবর্তন এসছে। এখন নারীরা দেশের বড়-বড় জায়গায় স্থান দখল করছে। সুতারাং মেয়েদের বাদ দিয়ে শুধু ছেলেদের বড় মাছের মাথা খাওয়ানোর দিন শেষ। তিনি বাল্য বিয়ে প্রতিরোধের জন্য সবাইকে সোচ্চার হতে বলেন এবং সেমিনারে উপস্থিত সবাইকে তাঁর কন্টাক নম্বর লিখে রাখার আহবান জানান। এর আগে উপজেলা পরিষদের সামনে উক্ত বিষয়ের উপরে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…