কাগজ২৪ — অবিচল সত্যের পথে

‘চ্যালেঞ্জার’ অনুষ্ঠানে আজ প্রথম নারী ট্রেনচালক সালমা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অবাক হওয়ার মতোই বিষয়! নারীরা চালাচ্ছেন ট্রেন? তাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। কেউ হন বিস্মিত, কেউবা মুগ্ধ। অনেকেই প্রশ্ন করেন, এটা কি সম্ভব? কেউ কেউ জানতে চান, ‘এত সাহস হলো কী করে আপনাদের?’।

এই দেশে যখন নারীদের নানা বাধাবিপত্তিতে পড়তে হয়, তখন তাঁরা সাহসের সঙ্গে ছুটে বেড়ান রেলগাড়ি চালিয়ে। ফলে সাধারণ মানুষদের অবাক হওয়ারই কথা। বর্তমানে রেলওয়েতে ট্রেন চালনায় ১৫ জন নারী আছেন। এর মধ্যে সালমা খাতুন বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক। তিনি এখন ঢাকায় লোকোমাস্টার। বাকিরা এখনো সহকারী লোকোমাস্টার। প্রথম নারী ট্রেনচালক সালমা খাতুন আজ হাজির হয়েছেন এটিএন বাংলার ‘চ্যালেঞ্জার’অনুষ্ঠানে।

মেধা ও যোগ্যতা থাকলে সব বাধা-বিপত্তিই যে মোকাবিলা করা সম্ভব, বাংলাদেশের বিভিন্ন পেশার কর্মজীবী নারীরা তা প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এমন সব নারীদের নিয়েই সাজানো হয় ‘চ্যালেঞ্জার’অনুষ্ঠানটি। শ্রাবণী হালদারের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ লিপি। কুইন রহমানের পরিচালনায় এটি প্রচারিত হবে আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় এটিএন বাংলায়।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…