নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকমবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কর্যালয়ে পুলিশের তল্লাশীর প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রাহেদুল ইসলাম দোলন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন, যুবদল নেতা মোক্তার হোসেন, নুর আলম,শামীম শাহ আলম তমু,জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোর্শেদ আজম, যুগ্মআহবায়ক মাসুদ রানা মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



