কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাত্রদলের সভাপতি-সম্পাদক পদে লড়বেন ১০৮ জন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে মনোনয়নপত্র কিনেছেন মোট ১০৮ জন। এর মধ্যে ৪২ জন সভাপতি পদে এবং ৬৬ জন সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন।

দুটি পদে মনোনয়ন কেনাদের মধ্যে মাত্র তিনজন নারী। এই তিনজনই সাধারণ সম্পাদক পদের জন্য কিনেছেন। তবে সভাপতি পদের দৌড়ে নেই কোনো নারী। এই তিনজন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা আলম, বদরুন্নেসা কলেজের নাদিয়া পাবন এবং ডালিয়া রহমান নামে এক ছাত্রদল নেত্রী।

আগামী ১৪ সেপ্টেম্বর বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের এই দুটি পদে নেতা নির্বাচনে জন্য ভোটগ্রহণ হবে। এবার ৫৮০ জন ভোট দেবেন।

যারা মনোনয়নপত্র কিনেছেন তাঁরা আগামী ১৯ ও ২০ আগস্ট তা জমা দিতে পারবেন। বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে আগামী ২ সেপ্টেম্বর।

গত ৩ জুন ছাত্রদলের সর্বশেষ কমিটি ভেঙে দেয় বিএনপি। এই কমিটি গঠন হয়েছিল ২০১৪ সালের ১৪ অক্টোবর। এতে সভাপতি ছিলেন রাজীব আহসান ও সাধারণ সম্পাদক ছিলেন আকরামুল হাসান। আর কমিটিতে মোট ৭৩৬ জনকে পদ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…