কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাত্রলীগের হামলায় ‘রক্তাক্ত’ মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়া আদালত ভবন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সেখানে মাহমুদুর রহমানকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

মাহমুদুর-রহমান কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ইয়া‌সির অারাফাত তুষা‌রের মানহা‌নি এক মামলায় দুপুর ১২টার দিকে কু‌ষ্টিয়ার সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট অাদালতের বিচারক এম. এম. মো‌র্শেদ ১০ হাজার টাকা জামান‌তে স্থায়ীভা‌বে জা‌মিন মঞ্জুর ক‌রেন।

জামিন পাওয়ার পর আদালত এলাকায় জমায়েত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন মাহমুদুর রহমান।

এক পর্যায়ে আদালতের এজলাসে আশ্রয় নেন তিনি। দীর্ঘ সময় একই পরিবেশ বিরাজ করায় তিনি আদালতকে বিষয়টি জানান। পরে লিখিতভাবে পুলিশ প্রেটেকশনের জন্য তিনি আবেদন করেন। পরে তিনি আদালত এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। তার ওপর ব্যাপকভাবে ইট-পাথর নিক্ষেভ করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…