কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন করবেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫টার দিকে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার বিকেল বেলা বর্তমান দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এ মামলার রায় ঘোষণার মাত্র একদিন আগে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন।

আরও পড়ুন

সংগৃহীত ছবি
জাতীয়

মোংলা থেকে উত্তরাঞ্চলে জ্বালানি অবকাঠামো গড়বে সরকার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোংলাকে কেন্দ্র করে…

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…