কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল হোসেন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেন। রবিবার সন্ধ্যা ৬টায় পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে রাজধানীর আরামবাগে ডাকা সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন একথা জানান। তিনি বলেন, এখনও দফায় দফায় আমাদের কাছে সারাদেশের ভোট দুর্নীতির খবর আসছে। সব খবর এখনও এসে পৌঁছায়নি। যেগুলো এসেছে সেগুলো আমরা সমন্বয় করছি। তবে আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাইনি যে সারাদেশে কোথাও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…