কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার ১২ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এর আগে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে টাঙ্গাইল প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষে কেক কাটা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।

অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. সেলিম তরফদার, জেলা ইউনিটের সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, বুলবুল হাসান, যুগ্ম-সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আরমান কবীর সৈকত, প্রচার সম্পাদক ইমরুল হাসান বাবু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক বিভাষ কৃষ্ণ চৌধুরী, নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি সিরাজ আল মাসুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, ভূয়াপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, ধনবাড়ি উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, ঘাটাইল উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, কালিহাতী উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহসিন হাবীব সবুজ, সদস্য সৈয়দ নাজমুল হাসান সহ সংগঠনের জেলা ও উপজেলা ইউনিটের সদস্য এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

সংগঠনের খবর

আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম সম্পাদক হায়দার

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম শিপলু, সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান হায়দার নির্বাচিত হয়েছেন। এছাড়া ২১ সদস্য পরি…