কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের এম ইউ কলেজিয়েট স্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের প্রায় আড়াই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম মশিউর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও জেলা বিএনপির সদস্য হামিদুল ইসলাম হামিদ প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…