কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে অট্রোরিকশা চালককে কুপিয়ে হত্যা ॥ গ্রেফতার ২

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ফরিদুল ইসলাম (১৬) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালককের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদুল ইসলাম বেড়াবুচনা বৌবাজার এলাকার জুলহাস উদ্দিনের ছেলে ছেলে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার সকালে বেড়াবুচনা এলাকায় একটি ধানের ক্ষেতে একটি লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতরে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শুভ এবং আল আমিন নামের দুইজনেক গ্রেফতার করেছে।

তিনি বলেন, নিহতের মাথায় এবং কপালে বেশ কয়েকটি কোপের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…