কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টেস্ট পরীক্ষায় ফেল করার কারণে আমি বিদায় নিলাম!

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘তোমাদের স্বপ্ন পূরন করতে পারলাম না, টেস্ট পরীক্ষায় ফেল করার কারণে আমি বিদায় নিলাম' চিরকুট লিখে দশম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সন্ধ্যায় জেলা শহরের মিলনপল্লী মহল্লায় এই ঘটনাটি ঘটে।
নিহত ছাত্রীর নাম সুরভী রানী বৃষ্টি (১৬)। সে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
সুরভী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব পাটকামুড়ি দেবীর ডাঙ্গা এলাকার ভীষ্ম রায়ের মেয়ে।
 স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামছুল হক  বলেন, সে ২০১৮ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের পূর্বশর্ত বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে (দুই বিষয়ে ফেল) আত্মহত্যা করে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ান বলেন, ফেল করার কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…