কাগজ২৪ — অবিচল সত্যের পথে

‘ট্রাম্পের প্রেসিডেন্সি খুব ক্ষণস্থায়ী, ১৯৯ দিনের মধ্যেই হারাবেন ক্ষমতা’!

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।  অথচ এরই মধ্যে তাকে অভিশংসিত করার দাবি উঠেছে। আর দাবিটি তুলেছেন তার দল রিপাবলিকান পার্টিরই সাবেক এক বিচারপতি।

অন্যদিকে প্রেসিডেনশিয়াল এক ইতিহাসবিদ বলছেন, ট্রাম্পের প্রেসিডেন্সির মেয়াদ হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় ক্ষণস্থায়ী। গতকাল শুক্রবার এ খবর দেয় ব্রিটিশ দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট।

নীতি ভেঙে রাশিয়া সংযোগের কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন তার মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ওই দায়িত্ব নিতে নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ডসকে প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। শ্রমমন্ত্রীর পদে মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ড্রু পুজডারও। এ ছাড়া পদত্যাগ করেছেন এএপিআইবিষয়ক ট্রাম্পের উপদেষ্টা কমিশনের ১০ সদস্য।

ওহাইও কোর্ট অব আপিলসের সাবেক বিচারপতি মার্ক পি পেইন্টার সিনসিনাটিডটকমে পাঠানো এক লেখায় ট্রাম্পকে অভিশংসিত করার দাবি জানিয়েছেন। এ কাজে কংগ্রেসম্যান রিপ্রেজেন্টেটিভ স্টিভ চাবটকে সহায়তা করারও প্রস্তাব দিয়েছেন পেইন্টার।

পেইন্টার লিখেছেন, ট্রাম্প এরই মধ্যে যেসব অবৈধ কর্মকা- করেছেন, কোনো প্রেসিডেন্ট তো দূরের কথা অন্য অফিসধারীরাও তা করে বাঁচতে পারেননি। সঙ্গে সঙ্গেই তাদের অব্যাহতি দিতে হয়েছে।

তিনি আরও লিখেছেন, ‘কে জানে, সামনে কী ঘটবে। প্রতিটি নতুন দিনই যেন একটি নতুন দুঃস্বপ্ন। আমেরিকার জন্য পীড়াদায়ক একটি আদেশ হজম করতে না করতেই আরেকটি আদেশে স্বাক্ষর হয়ে যাচ্ছে, আদেশ জারি হচ্ছে কিংবা টুইট করা হচ্ছে।’

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…