কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ট্রেন চালক ছাড়াই চলল ৯০ কিমি

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অস্ট্রেলিয়ায় মালবাহী একটি ট্রেন চালক ছাড়াই ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এরপরই ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়েছে। তবে গত সোমবারের এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের কিছু ওয়াগন উল্টে গেছে। রেললাইন থেকে ছিটকে পড়ার সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।

এএফপির বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ২৬৮ ওয়াগনের চালক ট্রেনের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্যাব থেকে নামেন। এ সময় চালক যান্ত্রিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় হঠাৎ ট্রেনটি ধীর গতিতে ছুটতে শুরু করে। এতে মালবাহী ট্রেনটি চালক ছাড়াই ৯০ কিলোমিটার অতিক্রম করে।

পরে দেশটির অন্যতম খনি কোম্পানি বিএইচপি পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারার বন্দরনগরী হেডল্যান্ডে পৌঁছার আগে ট্রেনটিকে লাইনচ্যুত করার সিদ্ধান্ত নেয়। বন্দরের কাছে ট্রেন থামানোর জন্য গতি প্রতিরোধক বসায় বিএইচপি। পরে হেডল্যান্ডে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আছড়ে পড়ে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…