কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ডেন্টাল ক্লিনিকে তরুণীকে গলাকেটে হত্যা

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর মধ্য বাড্ডার একটি ডেন্টাল ক্লিনিক থেকে লিজা আক্তার (২১) এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ডেন্টাল ক্লিনিকের মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে মধ্য বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম সরণির হাজী রুস্তম আলী ম্যানশনে হায়দার ডিজিটাল ডেন্টাল ক্লিনিক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিজা ওই ক্লিনিকে গত বছরের রমজান মাস থেকে অভ্যর্থনাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম আরাফাত। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের মালিক নজরুল ও কেয়ারটেকার আমিনুলকে আটক করা হয়েছে বলে জানান এসআই আবদুল কাদের। নিহতের স্বামী আরাফাত সাংবাদিকদের বলেন, (শুক্রবার) লিজার সঙ্গে তার শেষ কথা হয় দুপুর পৌনে ১২টায়। এসময় ক্লিনিকে সে একাই ছিল। কয়েক ঘণ্টা পরই ক্লিনিক থেকে লিজার নিহতের কথা জানানো হয় আমাকে।

আরও পড়ুন

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…