কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এটি সিরাজগঞ্জের কামারখন্দে এসে বিকল হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ইঞ্জিন গিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগিগুলোকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন ঠেলে নিয়ে যাবে। এরপর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

তিনি জানান, এছাড়া ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ইঞ্জিনটা উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…