কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গান গাইতে ঢাকায় আসছেন রানু মণ্ডল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এক সময় রেলস্টেশনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন রানু মণ্ডল। বলিউডের বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার চোখে ধরা পড়ে তার মেধা। এরপরই রূপকথাকেও হার মানিয়ে ঘুরে দাঁড়িয়েছেন রানু।

হিমেশের সঙ্গে ‘তেরি মেরি প্রেম কাহানি’ গানটিতে ডুয়েট করার পর ভাইরাল হন রানু মণ্ডল। সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম, সব যায়গায় রানুকে নিয়ে হইচই পড়ে যায়।

রানুকে নিয়ে ইতোমধ্যে বলিউডে ছবি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি তিনটি গানে ডুয়েট করেছেন।

এবার বাংলা সিনেমায় গান গাইতে ঢাকায় আসছেন রানু মণ্ডল। কলকাতার সংবাদমাধ্যম ‘খবর অনলাইন’ বুধবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাংলাদেশের ছবিতে গান গাইতে চলেছেন এ লতাকণ্ঠী গায়িকা। সে জন্য তিনি পাসপোর্টও করতে দিয়েছেন। কলকাতার রুবির মোড়ে অবস্থিত পাসপোর্ট অফিসে দেখা গেছে তাকে। সেখান থেকে জানা যায় তিনি বাংলাদেশে আসার উদ্দেশে পাসপোর্ট করতে দিয়েছেন।

আরও জানা গেছে, ইতোমধ্যে তিনি পাসপোর্টের সব পক্রিয়া সম্পন্ন করেছেন। অচিরেই তিনি কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন।

তবে রানু মণ্ডলের বাংলাদেশে আসার বিষয়ে তার আবিষ্কারক অতীন্দ্র চক্রবর্তী কিছু বলেননি ভারতীয় সংবাদ মাধ্যমে। মূলত অতীন্দ্র চক্রবর্তীর রেকর্ড করা রানুর ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর হৈ চৈ পড়ে যায় সবখানে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…