কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তানিয়া তাসমিনা’র কবিতা- ভালো আছি

ভালো আছি
-তানিয়া তাসমিনা
আমি আর কাঁদব না
ভাসবো না দুঃখের ভেলায়,
যা গিয়েছে চলে অবেলায়
তাঁকে আর ডাকবো না ওবেলায়,
সূর্যের খড়তাপে বাস্পহীন করেছি হ্নদয়,
চোখ দুটো মরুভূমি
নেই একবিন্দু জল...
তুমি উপেক্ষা করে দিব্যি আছো
হাসি খেলায়,
আমিও বাচতে শিখেছি তোমাকে ছাড়া,
এখন একা একা কফি খেতে মন্দ লাগে না,
বিকেলের আবছা আলোয় হাঁটতে অভ্যস্ত হয়ে গেছি,
রাতের নিস্তব্ধতা সঙ্গী এখন
এই বেশ আছি
ভালো আছি...

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…