কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তানোর উপজেলাতে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহী জেলা তানোরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুর্নবাসন ও প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সাংসদের পক্ষে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু প্রমুখ।

তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ ইউপি ও ২টি পৌরসভার উপকারভোগী কৃষকের মাঝে বিনা মুল্য৷ সার-বীজসহ ১৩ প্রকারের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

কৃষি ও কৃষক

পটুয়াখালীর ২০০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পটুয়াখালী জেলার ৮টি উপজেলার কৃষি উদ্যোক্তাদের নিয়ে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আজ (০৬ মে) দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক…

কৃষি ও কৃষক

“তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে” - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল ধরনের প্রণোদনা প্রদান করছে। দেশের তরুণ…

কৃষি ও কৃষক

কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইউসিবির দিনব্যাপী প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার প্রায় ২৫০জন নির্বাচিত কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষ…