কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তারিক সালমন মন্ত্রী পরিষদের সিনিয়র সহকারি সচিবে পদায়ন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে বিকৃত করে বঙ্গবন্ধুর ছবি ছাপানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া বরগুনা সদর উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে আনা হয়েছে। তাকে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

তারিক সালমন বরিশালের আগৈলঝাড়ায় দায়িত্ব পালনের সময় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাপানো আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর বিকৃত ছবি ব্যবহার করেছেন-এমন অভিযোগে মামলা করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল আওয়ামী লীগের সে সময়ের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। এই মামলায় গত ১৯ জুলাই তারিক সালমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আলী হোসাইন। পরে অবশ্য আদেশ পাল্টে তাকে জামিন দেয়া হয়।

যে ছবি নিয়ে এত হুলস্থুল সেটি গত ১৭ মার্চ আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এঁকে পুরস্কার পেয়েছিল শিশু অদ্রিজা কর। অথচ এই ছবি ব্যবহারের কারণে ইউএনওকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।

তারিক সালমন জামিন পাওয়ার পর পুরো বিষয়টা সামনে চলে আসে এবং এই মামলায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাদী সাজুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। মামলাও তুলে নেয়া হয়।

তারিক সালমনকে নিরাপত্তা নিতে ব্যর্থ হওয়ায় কপাল পুড়েছে তার সাবেক কর্মস্থল বরিশালের জেলা প্রশাসক গাজী মো, সাইফুজ্জামান এবং বর্তমান কর্মস্থল বরগুনার জেলা প্রশাসক মহা. বশিরুল আলমের। তাদেরকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রত্যাহার করে দুই জেলায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…