কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে মাদক ও হত্যা মামলায় ২৪ গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে ১৯ জন মাদক ব্যবসায়ী ও একজন হত্যা মামলার আসামিসহ ২৪ জনকে গ্রেফতার করেছে । দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পুলিশ গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে ২৪ জনকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন মাদক ব্যবসায়ী, একজন হত্যা মামলার আসামি ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা, ২৫ বোতল ফেনসিডিল ২৩০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ, ৩০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে ১৯টি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রানা বলেন, মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হবে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…