কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এম এস ইসলাম আকাশ এর কবিতা-নদীর কান্না ও একজন ডিসি মাহবুব হোসেন

 

নদীর কান্না ও একজন ডিসি মাহবুব হোসেন

----------------------------------------- এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ

 

তুমি কি দেখেছ কভু নদীর চোখে জল
বিবর্ণ বিষন্নতায় জ্বলে অন্তস্তল?
তুমি কি শুনেছ নদীর কান্নার কথা
অসহায়ত্বের কি সেই মর্ম ব্যাথা?

তুমি তো মানুষ তুমি বুঝবে কি
কান্নার লোনা জলের কি দাবী
তুমিতো দখলদার ভুমি খেকো
তুমি ধনী শাক দিয়ে মাছ ডাকো।

প্রমত্তা নদী ক্রমে যৌবন হারায়
তলদেশ পরিনত হয় চরায়,
ক্রমশ রূপ হারিয়ে হয় বিবর্ণ
লজ্জায় ঘৃনায় বিভৎস বিবসনা।

লৌহজং এমনি এক নদী
যৌবনে ছিল যার তীব্র গতি,
কিছু শয়তানের জন্য আজ খাল
দখলদারের দৌরাত্ত্বে টালমাটাল।

একদা এই নদীতে চলত নৌকা
উড়ত বাহারী রংয়ের পাল,
মাঝি গাইতো গান ভাটিয়ালী
জেলের হাতে ছিল জাল।

আজ সে সব শুধুই স্মৃতি
মানুষের জন্যই এই দুর্গতি,
আবার সেই মানুষই পারে
ফেরাতে তার সেই গতি।

গতি ফেরাতে গতিই লাগে
নদীর কান্না বুঝতে হয় আগে,
বুঝেছে একজন মাহবুব হোসেন
কান্নার লোনা জলে করে অবগাহন।

নদীর কান্না তার বুকে বাজে
দেখিয়েছে সে নানা কাজে,
দেশপ্রেমের কি নান্দনিক প্রকাশ
ফিরাচ্ছে সে লৌহজংয়ের শ্বাস।

সব মানুষই খারাপ নয়
ভাল মানুষও আছে,
তাইতো পৃথিবী সুন্দর হয়ে
আজও টিকে আছে।

 

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…