কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

 

 

 

২০ বছর বয়সী এক তরুণী তার সৎ বাবার বিরুদ্ধে আট বছর ধরে ধর্ষণের অভিযোগে মামলার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। আরমান হোসেন ওরফে সুমন (৩৮) নামের বাবা বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর শব্দ প্রকৌশলী।

১২ জুলাই বুধবার তাকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে রমনা থানায় মামলা দায়ের করেন ওই তরুণী।

মামলায় ওই তরুণী অভিযোগ করেন, ধর্ষণের পাশাপাশি আপত্তিকর ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টাও করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৫ সালে ওই তরুণীর মাকে বিয়ে করেন আরমান। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বিয়ের পর মায়ের সঙ্গে মোহাম্মদপুর এলাকার নুরজাহান রোডের বাসায় ওঠেন ওই তরুণী। কর্মজীবী মা প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যাওয়ার সুযোগে ২০০৮ সালের কোনো একদিন আরমান তাকে প্রথম ধর্ষণ করেন। সেসময় তিনি সপ্তম শ্রেণিতে পড়তেন। সেসময় তুলে রাখা আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে এরপর থেকে নিয়মিত তাকে ধর্ষণ করতেন আরমান।

ধর্ষণের ফলে ২০১৫ সালে একবার গর্ভবতী হয়ে পড়লে তার গর্ভপাত ঘটান আরমান। পরে অতিষ্ঠ হয়ে গত বছর বাসা ছেড়ে খালার বাসায় উঠেছিলেন বলে জানান ওই তরুণী। এরপর ওই তরুণীর বন্ধুর কাছে সুমন ওই সব ভিডিও পাঠান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মেয়েটির ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে, আরমানের এই নির্যাতনের কথা মেয়েটির মা জানলেও কিছুই করতে পারেননি। দু-একবার চেষ্টা করলেও তাঁকে নানাভাবে হুমকি দিতেন আরমান।

রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন জানিয়েছেন, ‘আসামির বিরুদ্ধে নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।’

আরও পড়ুন

নারী ও শিশু

শিক্ষক স্বীকার করলেন তিনি ২০ ছাত্রীকে ধর্ষণ করেছেন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আপত্তিকর ছবি তুলে অসংখ্য ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জে দুই স্…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…