কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন নিউজিল্যান্ড সফর সামনে রেখে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সফরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ ও মোসাদ্দেক হোসেন।

নিউজিল্যান্ড সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব শেষ করে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। এরপর ২০ মার্চ থেকে শুরু হওয়ার কথা সিরিজ।

আগামী ২০ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ২৩ ও ২৬ তারিখে অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষ হলে ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ ও পহেলা এপ্রিল।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান এবং নাসুম আহমেদ।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…