কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে নারীর গলিত মৃতদেহ উদ্ধার!

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সদর উপজেলায় ধান ক্ষেত থেকে নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।


আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে চড়াইখোলা চৌধুরী পাড়া থেকে মিনুয়ারা বেগম নামের ঐ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, চড়াইখোলা চৌধুরী পাড়ার তালাকপ্রাপ্ত মেয়ে মিনুয়ারা বেগম (২২) বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত ১৩ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়। সোমবার সকালের দিকে বাড়ি থেকে আনুমানিক দু’শ গজ দূরে একটি রোপা ক্ষেতে মরদেহ দেখে বাবা মোমিনুল ইসলাম পড়নের কাপড় দেখে তা সনাক্ত করে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।
তবে নিহতের বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…