কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পরতে গিয়ে ভাঙলেন ব্রেসলেট, দাম শুনে হারালেন জ্ঞান!

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘটনাটি ঘটেছে চীনের ইউনান প্রদেশের রুইলি শহরে। এক চীনা নারী পর্যটক জেড পাথরের তৈরি অলঙ্কার পাওয়া যায় এমন মার্কেটে ঘুরে ঘুরে বিভিন্ন ব্রেসলেট দেখছিলেন। এমন সময় তিনি একটি ব্রেসলেট হাতে নিয়ে পরে দেখার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবসত ব্রেসলেটটি হাত থেকে পড়ে দ্বি-খণ্ডিত হয়ে যায়।

পরে তিনি যখন দোকানদারকে ব্রেসলেটটির দাম জিজ্ঞেস করেন, সেটির দাম শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে যান তিনি।

জানা যায়, ব্রেসলেটটির দাম ছিল ৩ লাখ ইয়েন।

পরবর্তীতে ওই নারী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ব্রেসলেটটি ভেঙে ফেলার জন্য ৭০ হাজার ইয়েন দিতে রাজি হন। কিন্তু দোকানের কর্মচারীরা এতে রাজি না হলে শেষ পর্যন্ত জরিমানার অঙ্ক ১ লাখ ৮০ হাজার গিয়ে পৌঁছায়।

উল্লেখ্য, জেড পাথরের তৈরি অলঙ্কার দামি হয়ে থাকে। স্থানীয়ভাবে এই পাথরের তৈরি অলঙ্কার ভালো স্বাস্থ্য এবং দীর্ঘজীবনের প্রতিনিধিত্ব করে থাকে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…