কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় জোড়া হাতি নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভার মধ্যে দিয়ে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় জোড়া হাতি নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভার মধ্যে দিয়ে সচেতনতামূলক পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আজ বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয় থেকে জোড়া হাতি সহ দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালীতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেষ্টুন বহন করা হয়। র‌্যালী শেষে স্থানীয় পৌর মিলনায়তনের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাংবাদিক আব্দুল মতীন খান সহ অনেকে। বক্তারা সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সকল মহলকে ঐক্যবদ্ধ থাকার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…