কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পায়ের দুর্গন্ধের সহজ সমাধান

পায়ে কি খুব দুর্গন্ধ হয় আপনার? ঘরে বাইরে সে জন্য নানা অস্বস্তিতেও পড়েন। মুখে কেউ কিছু না বললেও সহকর্মী বা বন্ধুরা হয়তো এর জন্য আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করেন।

গ্রীষ্ম হোক বা শীত— সারা বছরই কি এ সমস্যায় জর্জারিত আপনি? আর চিন্তা নেই। জেনে নিন পায়ের দুর্গন্ধ মুক্ত করার কয়েকটি সহজ টিপস।

চা পাতার কেরামতি :

১) ফুটানো চা-পাতা দিয়ে প্রতিদিন ২০ মিনিট করে পা ভিজিয়ে রাখুন৷ এতে পা কম ঘামবে।

২) ফুটানো চা-পাতার অ্যাসিড জীবাণুনাশক।

জরুরি মোজা :

১) জুতার সঙ্গে মোজাও পরুন। পাতলা সুতির মোজা পায়ের ঘাম শুষে নেয়। ফলে পায়ে জীবাণু বাসা বাঁধতে পারে না।

২) প্রতিদিন একই মোজা ব্যবহার করবেন না।

অ্যান্টিফ্যাঙ্গাল ফুট পাউডার :

১) অ্যান্টিফ্যাঙ্গাল ফুট স্প্রে ব্যবহার করুন।

২) অ্যান্টিফ্যাঙ্গাল পাউডারও ব্যবহার করতে পারেন।

পাল্টে পরুন জুতা :

১) প্রতিদিন জুতা পাল্টে নিন। একই জুতাতে পায়ে ঘাম বেশি হয়।

২)  পায়ের পাতায় অক্সিজেন লাগালে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায়। ফলে দুর্গন্ধও হবে না।

পায়ে লাগুক হাওয়া :

১) ঢাকা জুতা না পরে খোলা জুতা পরুন।

২) যদি একান্তই ঢাকা জুতা পরতে হয় তা হলে কাজের ফাঁকে মাঝে মাঝে জুতা খুলে নিয়ে পাযে হাওয়া লাগান।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…