কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পুলিশী বেষ্টনী ভেঙে খালেদার গাড়িবহরে হাজারো নেতাকর্মী

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকমীরা। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২৫ মিনিটে রাজধানীর মগবাজার পৌঁছালে সেখানে আগে থেকে বিভিন্ন স্থানে অবস্থান করা নেতাকর্মীরা তাঁর গাড়িবহরে যোগদেন।

সময়ের সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা বাড়ছে। এতে খালেদা জিয়ার গাড়িবহর ধীর গতিতে এগোচ্ছে। ‘আমার নেত্রী আমার মা বন্দী হতে দেবো না’, ‘রাজপথ ছাড়বো না’, ইত্যাদী স্লোগানে স্লোগানে উত্তেজিত নেতাকর্মীরা।

02

এর আগে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। গত ২৫ জানুয়ারি আদালত খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজকের (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।

এদিকে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। গাড়িবহরের সামনে ও পেছনে ছিল ব্যাপক র‌্যাব ও পুলিশ। গাড়ির সামনে ছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পেছনে ছিল র‌্যাবের মোটরসাইকেলের বহর। এদিন সড়ক বন্ধ রেখে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেয়া বিএনপি প্রধানকে। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহর যে সড়ক দিয়ে রওয়ানা হন সেসব এলাকায় পুলিশের সতর্ক পাহাড়া লক্ষ্য করা গেছে।

03

 

আরও পড়ুন

সংগৃহীত ছবি
জাতীয়

মোংলা থেকে উত্তরাঞ্চলে জ্বালানি অবকাঠামো গড়বে সরকার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোংলাকে কেন্দ্র করে…

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…