কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত, বন্যার আশঙ্কা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে প্রবল বর্ষণের ফলে গঙ্গা নদীতে পানি প্রবাহ বেড়ে গেছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে বিহারের রাজধানী পাটনাসহ বিস্তীর্ণ এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে রাজ্যে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে ফারাক্কা বাঁধের সবক’টি লকগেট একসঙ্গে খুলে দিয়েছে ভারত। খবর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের।

সংবাদমাধ্যমটিতে জানানো হয়, সোমবার (৩০ সেপ্টেম্বর) ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। গেট খুলে দেয়ায় নদীর ভাটিতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

এর ফলে বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখ্য গত ক’দিনের টানা তীব্র বর্ষণে গঙ্গা ছাড়াও পানি বেড়েছে মালদহ জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে। গঙ্গা ও ফুলহর নদী চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে। একাধিক জায়গার বাঁধ ভেঙে দেশটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় দেশটির বিহার ও উত্তর প্রদেশের ১৩৪ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সেখানে সব স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

জেলার বহু এলাকা বুকসমান পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। উদ্ধারকারী নৌকা দিয়ে পানিবন্দি লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। তাদের উদ্ধারে পৌরসভার ক্রেনও ব্যবহার করা হচ্ছে।

বিদ্যুৎ ও বিশুদ্ধ পানিবিহীন অবস্থায় অনেক লোক তাদের বাড়িঘরে আটকা পড়ে আছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…