কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সাবেক এমপি বদি চট্টগ্রাম কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক এমপি আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার রাতে তাকে কক্সবাজার থেকে কড়া পুলিশ পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।

গত ২১ আগস্ট বদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত কারাগারে পাঠান। আগের দিন তাকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
চট্টগ্রাম কারাগারে বদিকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন। তিনি বলেন, বদির নামে চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে।

গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামি করে মামলা করেন আব্দুল্লাহ। সেই মামলায় তাকে আটক করে র‌্যাব-৭। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানে বদি, তার চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…