কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের সখিপুরে ধর্ষণ মামলায় অভিযুক্ত বাদল গ্রেফতার

 

 

 

স্টাফ রিপোর্টার । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে প্রায় সাত মাস নির্জন বাড়িতে আটকে রেখে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যার দিকে মির্জাপুর উপজেলার সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অশোক কুমার সিংহ বলেন, সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি টিম বাদলকে গ্রেফতার করে। তাকে মির্জাপুর থেকে টাঙ্গাইলের ডিবি অফিসে আনা হচ্ছে। এ ব্যাপারে আগামীকাল শনিবার ১০ দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে ঘুমের ওষুধ ও নেশা খাইয়ে প্রায় সাত মাস আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেছে বাদল মিয়া। গত রোববার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকার একটি নির্জন বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন সোমবার রাতে ওই ছাত্রীর ভাই সুমন মিয়া বাদী হয়ে সখীপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…