বিড়ালের মল থেকে তৈরি বিশ্বের সবচেয়ে দামি কফি!

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ফুরিয়ে যাওয়ার পরেও এক চুমুক কফি যেন আপনার মুখে লেগেই থাকে। আহা কি স্বাদ ! কত ধরণের-কত দামের কফি খেয়েছেন তাইনা ? কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি কফি'র নাম কি এবং কি দিয়ে তৈরি?
'সিভেট কফি' হলো পৃথিবীর সবচেয়ে দামি কফি। এটি তৈরি হয় সিভেট জাতীয় বিড়ালের মল থেকে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চাষ হয় এই কফি।এশিয়ান পাম সিভেট প্রজাতির প্রাণীর মল থেকেই তৈরি হয় কোপি লুয়াক নামের এই কফি।




