কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইট বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি।

বিকেলে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে এই নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই-মেইলে এ নির্দেশ দেওয়া হয়।

ইমেইলে কমিশনের সিদ্ধান্তে বিডি নিউজের সব লিংক ব্লক করতে বলা হয়েছে। তবে এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম এক লিখিত বক্তব্যে জানান, ‘বিটিআরসির সিদ্ধান্তে আমরাও অবাক হয়েছি। বন্ধের পর আমরা বিটিআরসির বক্তব্য জানার চেষ্টা করেছি। তবে বিটিআরসি আমাদের কোনও কারণ জানায়নি। আমরাও কারণটা জানতে চাই।’

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…