কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিপিএল মাতাবেন তিন সুন্দরী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামীকাল ৪ নভেম্বর শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। প্রতিবারই বিপিএলের পুরো আয়োজনটি উপস্থাপনা নিয়ে থাকে নানা চমক।
এবার উপস্থাপনার জন্য বিপিএলের মাঠে থাকছেন দেশের তিন মডেল-উপস্থাপক জান্নাতুল পিয়া, সামিয়া আফরিন ও মারিয়া নূর।
এর মধ্যে মাঠে থেকে সরাসরি উপস্থাপনা করবেন জান্নাতুল পিয়া। স্টুডিওতে থাকবেন মারিয়া নূর ও সামিয়া আফরিন।
এ প্রসঙ্গে পিয়া জান্নাতুল বলেন, ‘এবারের বিপিএলে মাঠে থাকব আগাগোড়া। বিশ্বের বড় বড় দেশে গিয়ে মডেলিং করার অভিজ্ঞতা থাকলেও ক্রিকেট উপস্থাপিকার ভূমিকায় এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। আশা করছি, পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।’
বিপিএলের প্রতি আসরে একজন বিদেশি উপস্থাপকের উপস্থিতি লক্ষ করা যায়। গত আসরে ছিলেন ভারতের শিনা চৌহান। এবারও তেমনটি থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।
এছাড়া বিপিএলের প্রথম আসর থেকে আয়োজনটি চ্যানেল নাইনে সম্প্রচার হলেও এবার সেটা পরিবর্তন হচ্ছে।
পঞ্চম আসরে গাজী টিভির পর্দায় দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এ আয়োজনটি প্রচার হবে।
পাশাপাশি গত দু’বারের আসরে মাঠে উপস্থাপকের ভূমিকায় আমব্রিনকে দেখা গেলেও এবার থাকছেন না তিনি।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…