কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তবে কি কাশ্মীরের সে কন্যার বুকভাঙ্গা অভিশাপে পৃথিবী অভিশপ্ত!

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারত শাসিত কাশ্মীরে গত সাত মাসেরও বেশি সময় ধরে চলছে এক ধরনের জরুরি অবস্থা - যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দেশে-বিদেশে নানা ধরনের সমালোচনার মুখে পড়ে ভারত সরকার ওই সময় ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন সাংসদকে কাশ্মির পরিদর্শন করান।

সেই পরিদর্শকদলের সঙ্গে থাকার অনুমতি দেয়া হয় কয়েকজন বাছাই করা সাংবাদিককে, যাতে রিপোর্টিং করা হলেও সরকারের প্রতিকূলে না যায়। সাংবাদিকদের মধ্যে ছিলেন ইকোনমিক টাইমসের অরবিন্দ মিশ্র। কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় তার ওই কাশ্মির ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেন, যেটি ভাইরাল হয়।

শ্রীনগরের এক গলির মুখে একটি বাড়ির জানালায় দেখতে পাই এক পর্দানশীন মেয়েকে। মেয়েটি আওয়াজ দিতে আমি থেমে যাই। আমাকে দেখে বলেন, ভাই! আপনি বিলালের বন্ধু, দিল্লিতে থাকেন, তাই না? আমি বললাম, হ্যাঁ। তখন মেয়েটি বললেন, বিলাল আপনার খুব প্রশংসা করে। বলে, আপনি মানুষের দুঃখ বোঝেন।

আমি নাফিসা উমর। বিলালের ফুফাতো বোন। সময়ের স্বল্পতা বুঝে মেয়েটি তাড়াহুড়ো করে যে কথাগুলো বলেছিলেন, তার সেই কথাগুলো শুনে আমি কয়েকদিন ঘুমাতে পারিনি। আর সেই কথাগুলো আজ আপনাদের কাছে বলাটা জরুরি মনে করছি।

নাফিসা বলেছিলেন, ‘যদি কোনো জায়গায় লাগাতার সাত মাস ধরে কারফিউ চলে, বাড়ি থেকে বের হওয়া দূরের কথা, বাইরে উঁকি দেওয়াও কঠিন হয়, এলাকাজুড়ে ৮-৯ লক্ষ সেনা মোতায়েন থাকে, ইন্টারনেট বন্ধ থাকে, মোবাইল বন্ধ থাকে, ল্যান্ডলাইন ফোনও বন্ধ থাকে, বাড়ি বাড়ি থেকে শিশু-যুবক-বৃদ্ধসহ হাজারো বেকসুরদের গ্রেপ্তার হতেই থাকে, ছোট-বড় সমস্ত নেতাদের জেলবন্দি করা হয়ে থাকে, স্কুল-কলেজ-দপ্তর সব বন্ধ থাকে, তাহলে কীভাবে বেঁচে থাকতে পারে মানুষ?

তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা কী হবে? অসুস্থদের অবস্থা কী হবে? এসব কথা ভাবার মতো কেউ নেই।

যদি এলাকার জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ অবসাদে ভুগতে ভুগতে মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়ে, বাচ্চারা আতঙ্কিত হয়ে থাকে, ভবিষ্যৎ থাকে অন্ধকারে, নির্যাতন-নিপীড়ন চরমে পৌঁছয়, আলোর কোনো রেখা দেখা না যায়, অবস্থা ভালো করার মতো কেউ যদি না থাকে এবং গোটা দুনিয়া চুপচাপ তামাশা দেখতে থাকে!

নাফিসা এরপর কাঁদতে কাঁদতে বলেন, আমরা সব সহ্য করছি। যথেষ্ট সহ্য করছি। কিন্তু ওই সময় অন্তর কেঁদে ওঠে, মনটা বড়ো ছটফট করে, যখন শুনতে হয়, ওদিকের কিছু লোক বলে, ‘ভালোই হয়েছে, ওদের সঙ্গে এরকমই হওয়া দরকার ছিল’!

তবুও আমরা ওদের জন্য, কিংবা অন্য কারোর জন্যেও, কখনো বদদোয়া করিনি, অভিশাপ দিইনি। কারোর খারাপ চাইনি। শুধু একটাই দোয়া/প্রার্থনা করেছি, যাতে সমস্ত মানুষ এবং গোটা দুনিয়া আমাদের অবস্থা কিছুটা হলেও অনুভব করতে পারে। অরবিন্দ ভাইয়া, আপনি দেখে নেবেন, আমার প্রার্থনা খুব শীঘ্রই মঞ্জুর হবে।

এবার আমি জানতে চাইলাম, আপনি কী প্রার্থনা করেছেন, বোন?

তখন নাফিসা ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করে যা বলেছিলেন- আমার কানে অনেক দিন বেজেছে- এবং এখন চোখের সামনে দেখতেও পাচ্ছি। তার ব্যথা অনুভব করার চেষ্টা করবেন, হুবহু তার কথাগুলোই তুলে ধরছি।

ইয়া আল্লাহ! যা কিছু আমাদের ওপর হচ্ছে তা যেন অন্য কারোর উপর না হয়, শুধু তুমি এমন একটা কিছু করে দাও যাতে গোটা পৃথিবী কিছুদিনের জন্য নিজেদের ঘরে বন্দি হয়ে থাকতে বাধ্য হয়, সবকিছু বন্ধ হয়ে যায়, থেমে যায়। তাহলে হয়তো দুনিয়া এটা অনুভব করতে পারবে যে, আমরা বেঁচে আছি কেমন করে !

আজ আমরা সবাই যে যার ঘরে বন্দি। আমার কানে নাফিসার সেই কথাগুলো যেন বাজছে। ভাইয়া, আপনি দেখে নেবেন, আমার দোয়া খুব শীঘ্রই কবুল হবে! নাফিসার কাশ্মিরের মতো পুরো পৃথিবীই আজ ঘরবন্দী। মানুষ প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে বসবাস করছে।
(লেখকের ফেসবুক থেকে নেওয়া)

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…