কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল মাভাবিওপ্র বিশ্ববিদ্যালয়ে ৩০ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সে ভর্তির আবেদন আগামি ৩০ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হচ্ছে। আগামি ৮ নভেম্বর (বুধবার) পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

তবে আবেদন ফি জমা দিতে হবে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে।

এ বছর চারটি ইউনিটের অর্ন্তভুক্ত ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামি ৮ ডিসেম্বর(শুক্রবার) ‘এ’ ও ‘বি’ এবং ৯ ডিসেম্বর(শনিবার) ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে আসন রয়েছে ১৭০টি, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫টি, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসন রয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu-admission.org থেকে জানা যাবে।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…