কাগজ২৪ — অবিচল সত্যের পথে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটিতে ভার্চুয়াল আলোচনা সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান’ নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ, ২০২১ শুক্রবার সন্ধ্যায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন এনইউবি এর রেজিস্টার কমোডর এম. মনিরুল ইসলাম (অব:), সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, সন্মানিত আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও জনস্বাস্থ্য বিভাগ এর বিভাগীয় প্রধান, অবসরপ্রাপ্ত লেফটেনেণ্ট কর্নেল প্রফেসর সরদার মাহমুদ হাসান।

এছাড়া, বিভিন্ন অনুষদ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সন্মানিত শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…