কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মাহবুব এইচ শাহীন এর কবিতা-ভালবাসি

ভালবাসি

-মাহবুব এইচ শাহীন

কানায় কানায় ভরা নদীর মতো চোখ দেখে তোমাকে ভালবাসি নাই।

ভালবেসেছি তোমার সুমধুর কণ্ঠে, ভালবাসার কথা-সুন্দর ভবিষ্যতের কথা শুনে।

তোমার ঐ চোখ দুটো আগের মতো আছে কিনা জানিনা?

তবে মনে হয়, যে কোন মুহূর্তে ভেঙ্গে চুরমার করতে পারে জমি-জমা বসতভিটা

তোমার সুমধুর কণ্ঠ আগের মতই আছে কিনা জানিনা?

তবে মাঝে মাঝে কিছু কথা হারিকেন টর্নেডোর মতো ছুটে এসে

আমার হৃদয়টাকে ভেঙ্গে চুরমার করে দেয়।

তবুও আগের চেয়ে বেশি ভালবাসি, ভালবাসবো অনন্তকাল।

কারণ-তুমি আমাকে দিয়েছ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার.........।

এসো মতভেদ ভুলে দুজনে মিলে শপথ নেই, শক্তহাতে গড়বো মোরা তাকে

মানুষের মতো মানুষ করবো এবং ভালবাসবো আমরা তিনজনই একে অপরকে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…