কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ভিজিএফের গম চুরি: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার সৈয়দপুরে অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি ভিজিএফের ৫০২ বস্তা গম ও ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৫৬৪) আটক করার ঘটনায় মামলা হয়েছে। বাংলাদেশ দন্ডবিধির ৪০৯, ১০৯ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং ১৯, তাং ২৪/৬/১৭। এ মামলার বাদী নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু আসাদ মিয়া। মামলায় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির ও জনৈক আনিছুর রহমানকে আসামী করা হয়েছে। এছাড়া আরো অজ্ঞাত ৪-৬ জনসহ মোট ৮ জনকে আসামী করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তাজউদ্দিন আহমেদ জানান, মামলাটি তদন্ত সাপেক্ষে আসামী ধরতে অভিযান চালানো হবে।
প্রসঙ্গত, গত ২৪ জুন নীলফামারী সদর উপজেলা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের যৌথ নেতৃত্বে সৈয়দপুর থানা পুলিশ উপজেলার বিসিক শিল্প নগরীর সেলিম ফুড ইন্ড্রাষ্টীজের সামনে থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ লোকদের মাঝে বিতরণের জন্য ভিজিএফের ৫০২ বস্তা গমসহ একটি ট্রাক আটক করে।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…