কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ভিড়ের মধ্যে নারী পুলিশের স্পর্শকাতর অঙ্গে হাত অফিসারের, ভিডিও ভাইরাল

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভিড় সামলাতে ব্যস্ত এক নারী পুলিশের স্পর্শকাতর অঙ্গে বার বার হাত দিচ্ছেন সহকর্মী সিনিয়র পুলিশ অফিসার। ভারতের কোয়েম্বাত্তুরে ৪ আগস্ট সোমবার শহরের কেন্দ্রে গাঁধীপুরম সিগন্যালের কাছে ভিড় সামলাচ্ছেন ওই নারী পুলিশ সদস্য। আর বার বার তার স্পর্শকাতর অঙ্গে হাত দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার জয়ারাম।

আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনাকারীরা বলছেন, ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও এক ভয়ঙ্কর সত্যিকে সামনে এনে দিয়েছে। পুলিশের পোশাক পরার পরেও মুক্তি পাননি ওই নারী। খাঁকি পোশাকেও ভারতে নারীরা নিরাপদ না। এই ভিডিও একাধারে প্রমাণ করে রক্ষকরাই ভক্ষক আর নারীরা লাঞ্চনার পাত্রী, সে যতই হোক পুলিশ কিংবা সাধারণ নারী।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভিডিও দেখা যাচ্ছে এক নারী পুলিশ সদস্য ভিড় সামলাচ্ছেন। আর সেই সময়ে এক পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে নারী পুলিশের বুকে স্পর্শ করছেন। একবার, দু’বার নয়, বার বার। অফিসারটি বার বার বাঁ হাতটি এই জঘন্য কাজের জন্য ব্যবহার করছেন। নারী পুলিশকর্মী হাত সরানোর চেষ্টা করলেও পারছেন না।

এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে কোয়েম্বাত্তুরের কমিশনার এ আমলরাজ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভিডিও

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…