কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিপি হলেন বাংলাদেশি হাফেজ বশির

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর। ২০২০ সেশনের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বশিরসহ আটজন।

দেশটির প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর মতো স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল (এসআরসি) নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্ট পদটি সংরক্ষিত রেখে বাকি আরও আটটি পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এসআরসি নির্বাচনের আয়োজন করে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশি এই শিক্ষার্থী।
বশির ইবনে জাফরকে সাপোর্ট দেয়ার জন্য প্রথমত সকল বাংলাদেশি শিক্ষার্থী, মালয়েশিয়ান এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীবৃন্দসহ দূর থেকে দেশ-বিদেশের সকল প্রিয় মানুষদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগে অধ্যয়নরত বশির ইবনে জাফরের বাড়ি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। কওমি মাদ্রাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি কোরআনের হাফেজও। রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার করতে যান তিনি।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…