কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ভিয়েতনাম যাচ্ছেন নৌমন্ত্রী শাহজাহান খান

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

আজ রাতে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল আজ রাতে ভিয়েতনাম যাচ্ছেন।

ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শনের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সোমবার নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদল ৪ থেকে ৬ জানুয়ারি ভিয়েতনামে এবং ৬ থেকে ৮ জানুয়ারি ইন্দোনেশিয়ায় বিভিন্ন বন্দর পরিদর্শন ও সরকারি কর্মসূচিতে অংশ নিবেন। মন্ত্রী ৮ নভেম্বর রাতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য রনজিত কুমার রায়, সংসদ সদস্য মোঃ হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, সংসদ সচিবালয়ের উপ-সচিব কল্লোল কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুস সাত্তার, চট্টগ্রাম বন্দরের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম এবং ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) এনামুল করিম।

 

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…