কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা ৩৪

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। খবর আল জাজিরার।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৭ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। এ সময় আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে ভূমিকম্প আঘাত হানলে হাজার হাজার আতঙ্কিত মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…