কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মদিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ওমরাহ করতে যাওয়া ১৫ জনের মৃত্যু, আহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৌদি আরবের পবিত্র মদিনা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওমরাহ করতে যাওয়া ১৫ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। শহরের ইসরাক আল মদিনা নামে একটি হোটেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৫ জনের সবাই মিসরের নাগরিক বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে মিসর এখন পর্যন্ত এ খবর নিশ্চিত করেনি।

স্থানীয় সময় শনিবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, হোটেলটিতে ওমরাহ করতে আসা বিভিন্ন দেশের প্রায় ৭০০ মানুষ অবস্থান করছিলেন। এর মধ্যে পাকিস্তান, মিসর ও ইরাকের নাগরিকের সংখ্যাই বেশি ছিল।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডে মিসরের কতজন মানুষ নিহত হয়েছেন, এর সঠিক সংখ্যা জানার চেষ্টা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…