কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে (২৮ মার্চ) বিকাল ৫ ঘটিকায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আওয়ামী মৎসজীবীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন বড়ডাঙ্গা সরকার মার্কেট চত্তরে আজ এই কর্মসূচি পালন করা হয়েছে। আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি দীনবন্ধু বালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ আওয়ামীলীগ,খুলনা জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার। তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে জাতীর পিতার সুযোগ্যকন্যা শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশে অচিরেই একটা উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হবে। জাতির জনকের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশ ক্ষুধা এ দারিদ্রমুক্ত হয়ে সত্যিকারের স্বপ্নের সোনার বাংলার রূপলাভ করবে।

উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি দ্বীনবন্ধু বালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন খুলনা জেলার আওয়ামী তরুনলীগের সভাপতি বেগ আমিন ও স্থানীয় ইউনিয় পরিষদ চেয়ারম্যান আবুল হাসান গাজী। উপজেলা মৎসজীবীলীগের সাধারন সম্পাদক মৃত্যুন্জয় সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা হারুনুর রশীদ, আফরোজা খানম মিতা, সোহান রায় তারক, দিপঙ্কর বাছাড় প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…