কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এম এস ইসলামের আকাশের কবিতা- মা

 

মা

----- এম এস ইসলামের আকাশ

 

কি দিয়ে শোধিব তোমার ঋণ

হৃদয়ে বাজে কষ্টের বীণ,

বেচে থাকতে দেইনি তোমায় যোগ্য

সন্মান

তাইতো চলে গেলে করে অভিমান।

দিয়েছ জন্ম, চেয়েছ হই মানুষ

হয়তো রাখতে পারিনি তোমার মান,

না পারার বেদনায় আমি হয়েছি ম্লান

হৃদয় মাঝে বাজে ব্যার্থতার গান।

ডানে বললে বায়ে যেতাম

বায়ে বললে ডানে,

কি জিনিয হারিয়েছি

আজ ভাবি বসে আনমনে।

কেউ বলেনা আজ "কি হয়েছে বাপ

তোমার মনে কেন কষ্টের ছাপ?

" "বল বাপ বল আমায় কি এমন কষ্ট

তোর?"

কষ্ট হতো দূর শুনে মায়ের স্নিগ্ধ সুর।

আজ হারিয়ে গেছে মধুর সুরের সেই

বাশি

তাই তো কষ্টরা আজ ভীড় করছে রাশি

রাশি,

বুঝিনি তখন ছিলে যখন হয়ে বট ছায়া

আমায় রাখতো ঘিরে অসীম এক মায়া।

আজ নেই তুমি

আছে শুধু তোমার আর্শীবাদ খানি,

শত কষ্ট শত বেদনায়

স্মরি শুধু তোমার অপূর্ব মুখখানি।

 

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…