কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মালয়েশিয়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মালয়েশিয়ার চতুর্দশ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় বিকাল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে ভোট গণনা চলছে। ফলাফল জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

এর আগে বুধবার মালয়েশিয়ায় ৮ হাজার ২৫৩টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ভোটার সংখ্যা দেড় কোটি।

এ নির্বাচনকে বলা হচ্ছে দেশের ইতিহাসের সব 'নির্বাচনের জননী'। এতে বিরোধী দল জিতলে দীর্ঘ সময় পর ক্ষমতার পালাবদল বাস্তবে রূপ নেবে। সর্বশেষ জনমত জরিপে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া হয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন দল বারিসান নাসিওনালের বিপক্ষে বিরোধী জোট পাকাতান হারপানের হয়ে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রায় ৬১ বছর ধরে মালয়েশিয়া শাসন করছে বারিসান নাসিওনাল জোট।

৯২ বছর বয়সী মাথাথিরের প্রতিদ্বন্দ্বী তার একসময়কার রাজনীতিক শিষ্য ও মালয়েশিযার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

মাহাথির নিজের ভোট প্রদানের পর জানান, নাজিব রাজাক যদি প্রতারণা না করেন তাহলে তিনি নির্বাচনের ফল নিয়ে আত্মবিশ্বাসী। আর মানুষও বর্তমান প্রধানমন্ত্রীকে চায় না।
সূত্র: স্ট্রেইট টাইমস

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…