কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঝিনাইদহ ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজীর ব্যাপক গনসংযোগ

নাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর-কোটচাদপুর নিয়ে গঠিত ঝিনাইদহ ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী ব্যাপক গনসংযোগ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজীর বাবা মইনুদ্দিন মিয়াজী এই আসন থেকে ১৯৭০ সালে নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম গণপরিষদ সদস্য ও ১৯৭৪ সালে সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশের সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য জনাব মইনুদ্দিন মিয়াজী ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও পেশাগত জীবনে সফলতা মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজীর বাড়তি সুবিধা পাবেন আসন্ন নির্বাচনে। স্হানীয় ভোটারের কাছে মিয়াজী পরিবার এমনিতেই যথেষ্ট পরিচিত। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সফলতার সাথে নির্বাচনী বৈতরণী পাড় হতে পারবেন বলে স্হানীয় জনগণ মনে করেন। কৃষি, বৃক্ষরোপণ ও মৎস্যচাষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কর্মবীর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী মহেশপুর-কোটচাদপুরের যেখানেই যাচ্ছেন, স্হানীয় ভোটারের কাছে ব্যাপক সাড়া ফেলছেন। স্হানীয় মানুষের ধারণা মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজী আওয়ামী লীগের মনোনয়ন পেলে পারিবারিক সুনাম , নিজের ব্যাক্তিগত পরিচয় ও আওয়ামীলীগের হাইকমান্ডের সাথে সরাসরি যোগাযোগ থাকায় এলাকার উন্নয়নের স্বার্থে অত্র অন্চলের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…