কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মুক্তি পেলেন সুলতান সালাউদ্দীন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দীর্ঘ এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টুকুর ভাই ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা।

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে ২০১৮ সালের ১২ জুন রাত ১২টার দিকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়ে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই সভাপতিকে পরে একাধিক মামলায় একাধিকবার রিমান্ডে নেয় পুলিশ। প্রায় অর্ধশত মামলায় আটক থেকেই আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…